Saturday, February 6, 2016

মৌমিতা সেন সেদিন এসেছিল ।
-আরিফুল ইসলাম
দেয়াল ঘেষে শুকনো রুটি হাতে
মৌমিতা সেন আসবে ।

জিন্না হলের পাশটাই আমি দাঁড়িয়ে।
আমি দাঁড়িয়ে থাকি।
ওকে প্রথম দেখে;
কতরাত ঘুম আমায় ধরা দেয়নি।
একটি সাদা গোলাপ ওর হাতে ধরিয়ে দেবো বলে
এভাবেই তো দাঁড়িয়েছিলাম।
তমাল জানতো আমাদের সম্পর্কটা।
ভাসিটির দেয়ালে তমাল লিখেছিল;
“রাষ্টভাষা বাংলা চাই”
ও তো লিখেই ছুটি নিল।
হায়েনারের দল তমালের বুকে-
গুণে গুণে...
এ ডজন বুলেট ঢুকিয়েছিল।
শেষ কথা বলা হয়নি ওর সাথে,
বলা হয়নি যুদ্ধ শেষ হলে, ধর্মের ভেদাভেদ-
ভেঙ্গে তছনছ করে ফেলবো।
মৌমিতা সেন কি আসবে না?
ও তো অনেক অভিমানি;ওর লাল গালে চুঁমো দিয়েছিলাম বলে
রাগে, অভিমানে কতদিন কথা হয়নি।
লজ্জাবতী মেয়েরা বুঝি এমনি হয়।
পিছনের দিকে তাকাই।
নর্দমায় পড়ে থাকা দেহটা
কুত্তার দল সম্ভবত নেড়েচেড়ে
খেয়ে উঠতে পারেনি।
আমি দেখছি। ওটা লাশ নয়!
ভগবান ওকে হাত বাড়িয়ে ডাকছে।
আর ও ডাকছে অন্য কাউকে!!
মৌমিতা সেন কি তাহলে আসবেনা?

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক