Saturday, February 6, 2016

চন্দ্রানী আমায় বলেছিলো
- আরিফুল ইসলাম
চন্দ্রানী বলেছিলো-
পাঁচদিন পর জেল থেকে বেরিয়ে আসছি!
তোমার অপেক্ষার অবসান ঘটাতে
অন্তরের অব্যক্ত কথনগুলোকে-
উজার করে দেবো তোমার তরে
নগ্ন পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায়-
গিয়ে গুপটি মেরে বসে থাকবো
রাতকে সন্ধ্যার সাথে সন্ধি করে দেবো
নদীর ভরা যৌবন দেখতে দেখতে...
দুজনে মিলে একাকার হয়ে যাবো।
আমি পুঁড়ামুখে হেসে বলেছিলাম
ভার্সিটি কখনো কি জেলখানা হয় ?
চন্দ্রানী বলেছিলো-
যে পৃথিবীতে তুমিহীন লগ্ন কাটাতে হয়-
তাকে কি উপাধি দেবো! বলতে পারো?
চন্দ্রানী এও বলেছিলো-
দূর্গা পূজার ছলে
শত লোকের আনাগোনায় দু-জনে
নতুন রুপে অমর সঙ্গী হবো
ভালবাসার আলতু পরশে
বাধ ভাঙা ঢেউ এর মত তরতর করে-
ভেঙ্গে দেবো ধর্মের সবটুকু ব্যবধান।
চন্দ্রানী আরও বলেছিলো
কাকীমাকে সব খুলে বলবো
আমাদের সুতাটাকে শক্ত করে বাধার জন্য
এবার একটা বিহিত করতেই হবে।
অথচ
না....।

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক