আমি ভাবছি না ! দেশ আমায় ভাবাচ্ছে
কালো হাতিয়ারের মুখ দিয়ে বেরোচ্ছে-
পারমানবিক কবিতার লাইন।
দিন দিন ঝলসে যাচ্ছে স্বপ্নে দেখা বাংলার মানচিত্র!
পড়ার টেবিলে গড়াগড়ি খাচ্ছে,বিদেশী পর্নোগ্রাফী গাদিগাদি বই।
অফিসের সেলফোনে বেজে উঠে নর্তকীর নৃত্যের সুর।
আড্ডার সীমানা যুগের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে।
আদরের সুন্দরী ছোট মেয়েটা ইদানিং বাসায় ফিরেই আমাকে-
চেচিয়ে যাচ্ছে।
কতগুলো কুত্তার দল নাকি রাস্তার পাশে চা ষ্টলে বসে ঘেউ ঘেউ করেই চলেছে।
ছেলেটা বলে যাচ্ছে। আমি শুনছি। টাকার অংক শুনে আমি অবাক হচ্ছি না।
ওর চাকরীর সুবাদে আমলারা যে টাকার অংক বলেছে। সেটাই অবাক করে দিচ্ছে।
আমি শুনে যাচ্ছি। দেখে যাচ্ছি কিভাবে স্বাধীনতা কাঁদে।
কিভাবে কলংকিত হয় বাংলার মানচিত্র। পত্রিকা পড়ে যাচ্ছি।
টিভির অবয়বে খবরের মিথ্যা হেড লাইন দেখছি।
আমি ভাবছি না । দেশ আমায় ভাবাচ্ছে।
দিন দিন তুচ্ছ হচ্ছে, গুম, ধর্ষণ,ছিনতাই,বোমাবাজি অথবা নারীবাজি!...

0 মন্তব্য:
Post a Comment