Wednesday, March 2, 2016

তৃতীয় প্রে‌মিকার অ‌পেক্ষায়
-আ‌রিফুল ইসলাম ।
রাজশাহী থে‌কে ছে‌ড়ে আ‌সে লোকাল ট্রেন‌টি ।
প্র‌তি‌দিন বিকাল পাঁচটায়-
অামনুরা ষ্টেশ‌নে এ‌সে দাঁড়ায় !
দীর্ঘ প্লাটফ‌র্মের মাথায় দাঁ‌ড়ি‌য়ে থা‌কি আ‌মি,
তৃতীয় প্রে‌মিকার অ‌পেক্ষায় ।
জানা থা‌কে ভা‌র্সি‌টি বন্ধ হ‌লেই-
সু‌স্মিতা আস‌বে !
হাজার লোকের ম‌ধ্যেও এক‌টি দীর্ঘ চু‌মো দি‌বে !
হা‌তে হাত রে‌খে বল‌বে-
"‌ট্রেন তো ছে‌ড়ে দি‌চ্ছে ,চ‌লো চাঁপাই থে‌কে ঘু‌রে আ‌সি "
অথচ,
ট্রেন‌টি লাইনচূত হ‌য়ে‌ছে খবর‌টি অা‌গে পেলাম !
সু‌স্মিতা আর আস‌বে না !
এটাও বাতাস বার্তায় কা‌নে পৌছা‌লো ।

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক