কার স্বাধীনতা?
-আরিফুল ইসলাম।
স্বাধীনতা,সোনা আমার
একটু এই দিকে আয়!
আমার কাছে এসে আইলে বস!
-আরিফুল ইসলাম।
স্বাধীনতা,সোনা আমার
একটু এই দিকে আয়!
আমার কাছে এসে আইলে বস!
তোর কানটা একটু মতলে দেই
তুই হাতির ছয়টা পা দেখেছিস নাকি?
যুদ্ধের তেতাল্লিশ বছর পরÑ
আমার রক্ত প্রশ্ন ছুড়ে মারে কেন?
নরম চেয়ার,এসির বাতাস
অন্যায়,অত্যাচার,ঘুষের দরাদরি
এগুলো দেখতেই কি-
তোকে ছিনিয়ে এনেছিলাম সোনা।
চোঁখ বড় বড় করে আসিস ক্যান
যা.... যা না
নর্দমার পাশে গিয়ে দেখ!
বস্তিতে এখনো তোকেহীন ঘুমায়-
হাজারো পঙ্গু মুক্তিসেনা।
লজ্জা তোর, কবেই ছিল
কবেই বা হবে।
আমিও তো বসে আছি,
কলম হাতে।
সেই দিনের.......
.........................................
ইসলামপুর,জামালপুর-২০২০
তুই হাতির ছয়টা পা দেখেছিস নাকি?
যুদ্ধের তেতাল্লিশ বছর পরÑ
আমার রক্ত প্রশ্ন ছুড়ে মারে কেন?
নরম চেয়ার,এসির বাতাস
অন্যায়,অত্যাচার,ঘুষের দরাদরি
এগুলো দেখতেই কি-
তোকে ছিনিয়ে এনেছিলাম সোনা।
চোঁখ বড় বড় করে আসিস ক্যান
যা.... যা না
নর্দমার পাশে গিয়ে দেখ!
বস্তিতে এখনো তোকেহীন ঘুমায়-
হাজারো পঙ্গু মুক্তিসেনা।
লজ্জা তোর, কবেই ছিল
কবেই বা হবে।
আমিও তো বসে আছি,
কলম হাতে।
সেই দিনের.......
.........................................
ইসলামপুর,জামালপুর-২০২০

0 মন্তব্য:
Post a Comment