মুক্তিযুদ্ধ ও প্রেমের গল্প
-আরিফুল ইসলাম।
পিচ্চি গোয়েন্দা রুমেলের হাত থেকে পাওয়া-
-আরিফুল ইসলাম।
পিচ্চি গোয়েন্দা রুমেলের হাত থেকে পাওয়া-
মৌমিতা সেনের খোলা চিঠিটা বুক পকেটে রেখে-
তিন জোড়া উলঙ্গ পা আর আমি ।
যুদ্ধাহত ল্যাম্পপোষ্টের-
নিভু নিভু যৌবনের বুকে ভর করে ,
হাঁটছি, গ্রীণ রোডের সেই ১০১ নং বাসার দিকে ।
আমরা রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছি না।
সহযোদ্ধা তমালকে টানে তার রক্ত,
আমি আগেও গিয়েছি বহুবার, আজও যাচ্ছি ধর্মের পর্দা ছিড়ে
মৌমিতা সেনের খুব কাছে ।
যৌবনের টানে না,
সেই স্বর্গীয় প্রেমের টানে ।।
ম্যানহোলের পাশেই কয়েকটি লাশ !
কোনটার চোখ নেই,
কোনটার পা নেই, কোনটার হাত নেই
কোনটার বা কোনটাই চেনার উপায় নেই ।
একটি ন্যাংড়া কুকুর লাশগুলোর গন্ধ নিয়ে খেলা করছে ।
কুণোব্যাঙের ডাক, আর ঝিঁ ঝিঁ পোকার বেসুরা সুরে
আঁতকে উঠে আমাদের প্রিয় অবুঝ শর্টগান ।
দেয়ালের ওপারে যেন বুলেটের ঝড় বয়ে যাচ্ছে,
আমরা হাটছি ! বাতাসের সাথে মিতালী করে ।
মৃত্যু হাটছে আমাদের পিছু পিছু
মৌমিতা সেনের মায়াময়ী মুখ, টোলপড়া হাসি-
কান্না থামানোর ছলে, গাইড দেখবো বলে
নরম হাতের স্পর্শ নিয়েছি কতবার !
জাতের গন্ধে নয়, লজ্জায় ঠেলে দিয়েছে-
কখনো কখনো ভার্সিটি ক্যাম্পাসের সবুজ ঘাসের বুকে ।
কল্পনার সাগরে ভাসতে ভাসতে-
সেই পরিচিত গেইট ! সেই গ্লাস ভেদ করা লাল আলো কাঁপে।
ততখনে সব শ্মশান ।
হায়েনারের দল ও গাড়ির আলো নিঁভে গেল সোজা রাস্তাটায়......

0 মন্তব্য:
Post a Comment