পথকলির বয়ান
সোনার এ স্বাধীন দেশে সিস্টেমেটিক সব চলে
মুক্তিযোদ্ধার ভাতা,বয়স্ক ভাতা, ছদ্রবেশী গরীব মানুষের জন্য-সরকারি বরাদ্দকৃত ত্রাণ !
যা পাতি নেতাদের স্বজনপ্রীতির দখলে থেকে হাওয় হয়ে যায় আমার কাছে পৌছার আগেই।
আমি কি এমন দোষ করেছি? আমি কি বন্য কোন জানুয়ারের বংশধর!
কেন আমি নেড়ে কুত্তার মত পড়ে থাকি নর্দমায়?
তোমরা তো সব পার-
মর্হাঘ্য ভাতা,টাইম স্কেল,ইনক্রিমেন্ট
ভাগ বসিয়েছি কি কোনদিন?
আমি খাদ্য চাই, নগ্ন শরীর ঢাকার জামা চাই
শান্তিতে রাত কাটানোর জন্য একটা ঘর চাই।
তোমরা তো সব পেয়ে থাকো-
ক্ষমতা, সম্মান ,প্রমোশন
তোমাদের জন্য সরকারের বরাদ্দ থাকে-
গাড়ী,বাংলো,ড্রাইভার,বাবুচি,প্রটোকল !
আমি কি তাহলে মানুষ নই?
আমার নগ্ন শরীর চেয়েছে কি কখনো-
তোমাদের এয়ারকন্ডিশনের শীতল বাতাস?
তোমাদের সব আছে-
বিধবা ভাতা,শ্রান্তি বিনোদন,সন্তানদের কোটা,উৎসব বোনাস
অথচ
সারাজীবন এসিতে বসে বেতন গোনার পরেও
পেনশন নামের টাকার ছড়াছড়ি।
আমি কি সমাজের সব সুবিধা পাওয়ার অংশিদার নই?
আমি কি চেয়েছি সরকারি কোন চেয়ার?
সমাজ বদলাতে হলে আগে আমার অধিকার দিতে হবে
দিতে হবে পথকলি ভাতা,পথকলি পেনশন,মর্হাঘ্য ভাতা-
সম্মান,বিধবা ভাতা,বয়স্ক ভাতা অথবা ত্রাণের সবটুকু অধিকার
আমার বুক আর তোমাদের বুক একই জায়গায় রাখলে দোষের কি?
আমিও তো মুক্তিযোদ্ধা!
তোমরা দেশের জন্য একবার যুদ্ধ করেছ; আর আমি যুদ্ধ করে প্রতিনিয়ত!

0 মন্তব্য:
Post a Comment