Saturday, February 6, 2016

ছড়া : কথোপকথন-১
- অারিফুল ইসলাম।
নমস্কার দাদাজান
কেমন আছেন শুনি
কতদিন পর দেখলাম আহা
আপনার মুখখানি।

নারে ভাই ,ভালো নাই
ভালো থাকি কেমনে?
অায়েশা আমায় একা করে
চলে গেল যেমনে।
আরে আরে দাদুজান
জল আনতে নেই চোখে
ভুলে গেলেন বলতেন আমার
ছাপ ফেলতে নেই মুখে।
নারে ভাই , কেউ বলেনা
একটু আপন করে-
"সকাল সকাল ফিরো কিন্তু
আসল কবিতার নীড়ে"।
সত্যি দাদু ,ব্যথা পেলাম
দারুন একটা ব্যথা
আড্ডা দিবো আরেকদিন
যদি হয় দেখা।
ওকে ওকে দাদুভাই
আবার হবে দেখা
কবিতার সাথে আড্ডা
কপালে থাকলে লেখা।

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক