Wednesday, February 3, 2016

কবি এখন মঙ্গলগ্রহে
-আরিফুল ইসলাম।
পৃথিবী নামক গ্রহে একটি গলাছিলা রাষ্ট্রের অবস্থান।
সেই রাষ্ট্রের একটি ফরমালিনযুক্ত কবিতা শোনাবে কবি।
"গলাছিলা রাষ্ট্র " কথনটা শুনে খিলখিল হেসে মাটিতে গড়াগড়ি খায় মঙ্গল গ্রহের প্রাণীগুলো।
এ রাষ্ট্রে একদল শিক্ষিত নাপিত বাস করে,
পোষা কুকুরের মত একদল চামচাও,
আবার,
একদল বুদ্ধি বিত্রুেতাও আছে।
কেউ মানচিত্র সেলাই করে,কেউ কেউ ক্ষমতা- গরুর মাংসের মত ভাগাভাগি করে !
তবুও তারা স্যুট পরিহিত বিখ্যাত নাপিত।
এ রাষ্ট্রে প্রসব বেদনা ছাড়াই পয়দা হয়,আইন নামের গেল্লা গেল্লা ছানা !
জন্মনিয়ন্ত্রণের অভাব,ভিষণ অভাব।
কোন কমিউনিটি ক্লিনিক নেই।
ছানাগুলো,
কেউ কেউ কাজ করে,
আবার কেউ কেউ অচল পয়সার মত গড়াগড়ি খায় এ পকেট থেকে ও পকেটে।
এ রাষ্ট্রে,
মিডিয়া নামে একটা জাদুর চেরাগ আছে! ও সব পারে ।
মহাশয় আমজনতা চেরাগের জাদু দেখে দেখে,এখন আর বিশ্বাসকে সেলাই করে না ।
কবিতা শেষ না করতেই,
মঙ্গলগ্রহের একটা প্রাণী, কবি'র কাছে এগিয়ে এসে প্রশ্ন করে,
আচ্ছা কবি সাহেব, ঐ রাষ্ট্রে মানুষ ক'জন?.......

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক