Tuesday, February 2, 2016

মুক্তিযোদ্ধা,পতাকা অতঃপর দেশ


বাংলার লাল সবুজের পতাকা।

বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল মানচিত্র।

অর্জিত স্বাধীনতার সম্ভ্রমহানি!
সদ্য কোন দুপুরের; তপ্ত রৌদ্দুরে,ছায়ার আড়ালে-
কুমারীর ভ্রণ হত্যাকান্ডে একদল হায়েনা।

নত শিরে সংগীতের সুর বোবা কান্নায় উন্মাদ।
আলখাল্লা ঢিলেঢালা পোশাকে-
মুখোশধারী সার্টিফিকেট কেনা মুক্তিযোদ্ধা।

ওরা হাড্ডিসার শকুনের সহজাত!
লাল রক্তের গন্ধ,মানুষের টাটকা মাংসল দেহ-
পান ও ভোগ্য বিষয়।

কুকুরের বেশে লম্বা জিহ্বা লকলকিয়ে-
খুজেঁ ফেরে মা-বোনের শরীরের ঘ্রাণ।
অথচ,
যে পথিক আজও একচালা বস্তিতে রাত কাটিয়ে-
স্বাধীনতার স্বাদ খুঁজে ফেরে
তারই অহংকার বাংলার পতাকা
বাংলার মানচিত্র।

সেতো কান্ত পথিক, বীর মুক্তিযোদ্ধা।

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক