Saturday, February 6, 2016

অল্প দেশপ্রেম
-আরিফুল ইসলাম।
অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার।
মানচিত্রের গায়ে উকুনের জ্বালাতন।
কবিতার লাইনে দেশপ্রেমের আগুন নেই ।
...
রাজাকার আজ মাইকায় কেনা-
রাজনীতির কৌশলে বনে যাচ্ছে মুক্তিযোদ্ধা।
মাথা মোটা বাঙালি-
মারছে এক ভাই আরেক ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে !
আমি দেখছি। আমি হাসছি না।
এক ভাই আরেক ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে !
আমি দেখছি। আমি হাসছি না।
আইন হচ্ছে,প্রয়োগ কবে হচ্ছে? জানার ইচ্ছা করছে না।
ভাই মরছে। বোন কাঁদছে। স্বাধীনতা পুঁড়ছে
অথচ
আমি বাঙালি বিচারের ফাইল দেখছি না।

0 মন্তব্য:

Post a Comment

কিছু কথা

সাহিত্যের নতুন অধ্যায়ের জন্ম দেওয়ারই একজন কবির কাজ । -আরিফুল ইসলাম ।

Blog Archive

জনপ্রিয় পোস্টসমূহ

ফেসবুক